শহিদ দিবসে ধর্মতলা চলো অভিযান সফল করতে মেদিনীপুরে মিছিল তৃণমূলের

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই:
আজ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের ৪ নং কনকাবতী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযান সফল করতে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। খয়ড়ুল্লাচক তৃণমূল দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে পুরো রিং রোড পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।

মিছিল শেষে খয়ড়ুল্লাচক দলীয় কার্যালয়ের সামনে একটি পথসভার মাধ্যমে প্রত্যেক বক্তাই দলীয় কর্মীদের উদ্দেশ্যে ধর্মতলার শহিদ দিবসকে সফল করতে হবে বলে বার্তা দেন। এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মহম্মদ রফিক, যুবশক্তির নেতা তথা প্রাক্তন কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক আশীষ চক্রবর্তি সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে প্রায় হাজার পাঁচেক কর্মী সমর্থক মিছিলে সামিল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *