তৃণমূল পরিচালিত কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির শ্যালক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ এপ্রিল: নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাজনঘাটে বছর এগারোর এক বালিকাকে ধর্ষণ ও তার এক বান্ধবীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম কান্ত হালদার। পরিচয় সূত্রে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদারের শ্যালক।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার দুপুরে বাড়ির পাশে কলাবাগানের ভিতর ছাগল চড়াচ্ছিল দুই বান্ধবী। সেই সময় কলাবাগানের ভিতরে ঘটনাটি ঘটায় বছর বাহান্নর ওই ব্যক্তি। বিষয়টি জানাজানি না করার জন্য দুই বালিকার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছিল বলে অভিযোগ। মঙ্গলবার রাতে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে ঐ ব্যক্তিকে।

পরিবারের সদস্যরা জানান, তৃণমূল পরিচালিত কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির শ্যালক বলে যেন ছাড়া না পায়। অশোক হালদার বলেন, অন্যায়ের কাছে কেউ আত্মীয় বলে ছাড়া পাবে না। অন্যায়ের জন্য কঠোর সাজা চান অশোকবাবু।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *