অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ মার্চ: আগামীকাল অর্থাৎ বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রর তৃণমূল কংগ্রেস প্রাথী ডাঃ খগেন্দ্রনাথ মাহতোর সমর্থনে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের তপশিয়া ৩নং অঞ্চলের বাহারুনা ফুটবল ময়দানে নির্বাচনী জনসভা করবেন।এদিন ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভায় দুটি নির্বাচনী সভা করবেন তিনি। তারই প্রস্তুতি চলছে জোর কদমে।

ওই মাঠে শেষ পর্যায়ের পরিস্থিতি খতিয়ে দেখছেন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের প্রাথী খগেন্দ্রনাথ মাহাতো, গোপীবল্লভপুরের প্রাক্তন বিধায়ক চূড়ামণি মাহাতো, ঝাড়গ্রাম জেলা তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি স্বপন পাত্র, গোপীবল্লভপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল, তপশিয়া ৩নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিরঞ্জন দাস সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ওই এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ওই মাঠের চারদিকে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।


