ধর্মতলার সমাবেশে ভার্চুয়ালি অংশ নিলেন পুরুলিয়ার তৃণমূল নেতা নেত্রীরা

সাথী দাস, পুরুলিয়া, ২১ জুলাই: জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে ধর্মতলার সমাবেশ সরাসরি দেখলেন তৃণমূল নেতা কর্মীরা। সেখানেই অস্থায়ী শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল নেতা নেত্রীরা।

সকাল থেকেই তোড়জোড় শুরু হয় এই ব্যবস্থার। মূলত স্থানীয় নেতা ঋতুরাজ দে’র উপর দায়িত্ব বর্তায়। তিনি জানান, কাল বিকেলে জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া এই আয়োজনের নির্দেশ দেন। সেই মতো রাতারাতি জায়ান্ট স্ক্রিন ও প্যান্ডেলের ব্যবস্থা করি। সেখানেই শহিদদের নামাঙ্কিত অস্থায়ী বেদি তৈরি করা হয়। যাঁরা ধর্মতলা যেতে পারেননি তাঁরা আজ এখানেই শহিদদের শ্রদ্ধা জানিয়ে ধর্মতলায় আয়োজিত সমাবেশ চাক্ষুষ করেন। নেত্রীর বক্তব্য ও নির্দেশ শোনেন। প্রচুর কর্মী সমর্থকও এখানে উপস্থিত ছিলেন।”

শারীরিক অসুস্থতার কারণে ধর্মতলায় যেতে পারেননি অনেকেই। তাঁরা ছাড়াও আজ পুরুলিয়া শহরের ওই শিবিরে উপস্থিত ছিলেন প্রচুর নেতা ও মহিলা নেত্রী। এঁদের মধ্যে পুরুলিয়া পুরসভার কাউন্সিলর প্রদীপ ডাগা, সমীরণ রায়, ইন্দ্রানী দে প্রমুখ। এছাড়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিমান সরকার, মহিলা নেত্রী ববিতা ওঝা বলেন, “অনুষ্ঠানে সশরীরে হাজির না থেকেও ভার্চুয়ালি অংশ নিতে পেরে ভালো লাগছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *