পুরুলিয়া শহরে গুলি বিদ্ধ তৃণমূল নেতা

সাথী দাস, পুরুলিয়া, ১০ জুলাই: পুরুলিয়া শহরে সন্ধ্যার পরই বাড়ি ফেরার পথে গুলি বিদ্ধ হলেন এক তৃণমূল নেতা। জখম ওই নেতার নাম প্রদীপ ব্যানার্জি। তাঁর বাড়ি কেতিকা এলাকায়। পেশায় বাস মালিক তিনি। সেই সময় আচমকা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বেগতিক দেখে গা ঢাকা দেয় তারা। পেটের নিচে গুলি ছুঁয়ে বেরিয়ে যায় ওই নেতার। সঙ্গে সঙ্গে তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুরুলিয়া পুর সভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন এই কাউন্সিলর সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। তার আগে কংগ্রেস ও তৃণমূল দল থেকে কাউন্সিলর হন। পুরুলিয়া শহরে পরিচিত ওই ব্যক্তিকে কী কারণে গুলি করল তা নিয়ে ধন্দে পুলিশ। জেলা তৃণমূলের পক্ষ থেকে ঘাটনার প্রতিবাদ করা হয়েছে। পুলিশি তদন্তে দ্রুত সত্যতা জানা যাবে বলে বিশ্বাস তৃণমূলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *