দল বদলের প্রেক্ষাপটে তৃণমূল নেতা সম্রাট তপাদারের নতুন বই বিশ্বাসঘাতক

আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ ফেব্রুয়ারি:
একদিকে যখন রাজ্যে দলবদলের পালা চলছে, ঠিক তখনই নির্বাচনের মুখে “বিশ্বাসঘাতক” নামে বই লিখেছেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক সম্রাট তপাদার। ব্যারাকপুর নাপিত পাড়ায় সেই বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল।

সম্রাট তপাদার এর আগে আরো ৩টি বই লিখেছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সম্রাট তপাদার তাঁর বইতে দেশের বিশ্বাসঘাতক হিসেবে বিজেপির দিকে আঙুল তুলেছেন। অপরদিকে যারা বর্তমান সময়ে দল বদল করে বিজেপিতে নাম লিখিয়েছেন, তাদেরও বিশ্বাসঘাতক হিসেবে তাঁর লেখনীতে তুলে ধরেছেন। বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্বাসঘাতকদের মুখোশ টেনে খুলে দিতেই সম্রাট তপাদারের এই বই প্রকাশ। লেখকের আশা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর বইটি বাংলার রাজনীতিতে ভালো প্রভাব ফেলবে।

বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, সঙ্গীত শিল্পী পর্ণাভ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *