সাথী দাস, পুরুলিয়া, ২৭ জানুয়ারি: এক কংগ্ৰেস কর্মীর করা মিথ্যে মামলা থেকে বেকসুর খালাস হলেন পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ রহমামিম। বৃহস্পতিবার জেলা আদালতের চতুর্থ কোর্টে তিনি মামলা থেকে অব্যাহতি পান।
মামলায় অভিযুক্তের আইনজীবী প্রসেনজিৎ মুখার্জি জানিয়েছেন, ২০১৪ সালের ১৮ এপ্রিল পুরুলিয়া মফস্বল থানার হুটমুড়া গ্ৰামের বাসিন্দা কংগ্ৰেস কর্মী শেখ নাজিবুল থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাদের দলীয় একটি সভা চলাকালীন কংগ্ৰেসের জেলা সভাপতি নেপাল মাহাতোকে গালিগালাজ করেছিলেন রহমামিম। যথারীতি বিষয়টি নিয়ে মামলা হয়। সাক্ষ্য প্রমাণ অভিযোকারী উপস্থাপিত করতে পারেননি। মিথ্যে মামলা খারিজ হয়ে যায়।
মামলায় নির্দোষ প্রমাণ হওয়ার পর ওই তৃণমূল নেতা বলেন, কালিমালিপ্ত করার জন্য মিথ্যে অভিযোগে মামলা টিকল না। মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ আর তাঁদের পাশে থাকি সারা বছর। এটা রাজনৈতিক ভাবে ঈর্ষা থেকে এই কাজ করেছিলেন ওই কংগ্রেস কর্মী।

