দুর্নীতির অভিযোগে অপসারণ করা হল ইসলামপুরের পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ এপ্রিল: দুর্নীতির অভিযোগে প্রধানকে অপসারণ করা হয়েছে বলে দাবি তৃণমূল সদস্যদের। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই অপসারণ করা হয়েছে বলে পাল্টা অভিযোগ প্রধান রাজি বেগমের।

মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজি বেগমকে অপসারণ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব পেশ করেছিল পঞ্চায়েতের সদস্যরা। মঙ্গলবার ব্লক প্রশাসনের উপস্থিতিতে তলবি সভার আয়োজন করা হয় পঞ্চায়েতে। সেই সভায় ১০ জন পঞ্চায়েত সদস্য প্রধানের বিপক্ষে থাকায় প্রধান রাজি বেগমকে অপসারণ করা হয়। আগামী কিছু দিনের মধ্যেই নতুন প্রধান গঠন করা হবে বলে জানা গেছে।

অন্যদিকে অপসারিত তৃণমূল প্রধান রাজি বেগমের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তিনি। এবং পাল্টা তার কাছে মোটা টাকা চাওয়ার অভিযোগ করেন একাধিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। হাই কোর্ট যা নির্দেশ দিবে তিনি তা মেনে নেবেন বলে সাফ জানিয়েছেন অপসারিত তৃণমূল প্রধান রাজি বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *