TMC, Keshpur, কেশপুরে উন্নয়নের পাঁচালি কর্মসূচি থেকে বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতা মহম্মদ রফিকের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: উন্নয়নের পাঁচালি কর্মসূচি থেকে কেন্দ্রের বাজেট নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক। কেশপুর ব্লকের ১২নং জিপির সরিষাখোলাতে রাজ্য সরকারের পূর্ব ঘোষিত কর্মসূচি উন্নয়নের পাঁচালিতে এসে তৃণমূল নেতা মহম্মদ রফিক বলেন, মোদী সরকার বাজেটে পশ্চিমবাংলা কিছুই পায়নি। সারের ভর্তুকি কমিয়ে দিয়েছে। এসআইআর- এর নাম করে সাধারণ মানুষকে হয়রানি করছে। আমি মহম্মদ রফিক আমি এবং আমার পরিবারের কেউ ছাড় পাইনি। মোদী অমিত শাহ এবং যে নবীন বিজেপির সভাপতি হয়েছে তাকে বলে দিচ্ছি ২৬ সালেই তোমাকে প্রবীণ হয়ে চলে যেতে হবে।

এরপর তিনি বলেন, “এসআইআর- এর ভয় দেখিয়েছে ওই জ্ঞানেশ কুমার, আর নির্বাচন কমিশন, আমি বলি নির্যাতন কমিশন। বাংলায় প্রায় ১৫০ জন মানুষ মারা গেছে এসআইআর- এর জন্য। কেন্দ্রের এই নির্বাচন কমিশনার জ্ঞনেশ কুমার বিজেপির দালাল।”

সব মিলিয়েই কেশপুরে উন্নয়নের পাঁচালি কর্মসূচি থেকে কেন্দ্রের বিজেপির সরকার ও এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *