তমলুকের ধুর্পা গ্রামে তৃণমূল নেতার উপর হামলা ও বাড়ি ঘর ভাঙ্গচুর, অভিযুক্ত বিজেপি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ জুলাই: তমলুকের ধুর্পা গ্রামে বিজেপির বিজয় মিছিল থেকে তৃণমূল নেতার উপর হামলা চালানোর অভিযোগ। তৃণমূল কর্মীদের বাড়ি ঘর ভাঙ্গচুর করে মারধর। যদিও অভিযোগ অস্বিকার করেছে বিজেপি। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল হামলা চালিয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহিদ মাতঙ্গিনি ব্লকের রঘুনাথপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুর্পা গ্রামে তৃণমূল নেতা অমূল্য মাইতির বাড়িতে বিজেপির বিজয় মিছিল থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজয় মিছিল থেকে অমূল্য মাইতির বাড়িতে ভাঙ্গচুর চালানো হয়। তার পরিবারের সদস্যদের মারধর, এমনকি খেতে বসা শিশুর ভাতের থালা ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।

অভিযোগ, ওই গ্রামে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী ছিলেন অমূল্য মাইতি। তার বিপরীতে প্রার্থী ছিলেন বিজেপির তাপস ঘরুই। আজ জয়ী প্রার্থী তাপস ঘরুই বিজেপির বিজয় মিছিল বের করে ওই গ্রামে। সেই বিজয় মিছিল থেকে তৃণমূল নেতা অমূল্য মাইতির বাড়িতে হামলা চালানো হয়, এমনকি তৃণমূল নেতা অমূল্য
মাইতিকেকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

অন্যদিকে বিজেপি নেতা তথা জেলা পরিষদের বিজেপির জয়ী প্রার্থী বামদেব গুচাইত অভিযোগ করেন। ওই দুর্পা গ্রামে বিজেপির জয়ী প্রার্থী শীতলা ঠাকুরকে মানত করেছিলো যে, ভোটে জয়ী হলে পুজো দেবেন। সেইমতো পরিবারের লোকজন ও গ্রামবাসীদের নিয়ে পুজো দিয়ে বাড়ি ফেরার সময় বিজেপি নেতা কর্মীদের উপরে আক্রমণ চালায় তৃণমূল।

ঘটনাস্থলে রয়েছে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *