বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ১৩ ডিসেম্বর: বাংলাদেশিদের ভোটার বানাচ্ছে তৃণমূল। সোমবার ইকোপার্কে এই অভিযোগ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কলকাতা পুর নির্বাচনের আগে অবৈধ বাংলাদেশি গ্রেফতার হচ্ছে। এটা ভয়ানক।
প্রসঙ্গত, রবিবার কলকাতায় বেআইনি ভাবে আসা ২০ জন বাংলাদেশি গ্রেফতার হয়। তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশ। আজ সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশিরা তৃণমূলের ভোটার। যদিও এই ভোটব্যাঙ্ক আগে বামেদের ছিল। আর এখন তৃণমূলের হয়েছে। পাশাপাশি তৃণমূলের ভোট ব্যাঙ্ক রোহিঙ্গারা। তারাও অবৈধ ভাবে প্রবেশ করছে। আর রাজ্যের পুলিশ সবটা বুঝে চুপ করে রয়েছে। কারন একটাই, রাজ্যের শাসক দলকে সন্তুষ্ট করতে হবে। আার এই করে দেশের সুরক্ষা নিয়ে আপস করা হচ্ছে, যা একদিন বিপদ আনবে বলে মত প্রকাশ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপবাবু অভিযোগ করেন, তৃণমূল বেআইনি অনুপ্রবেশ চায়। তাই তারা বিএসএফের বিরোধিতা করে। সীমান্ত বাহিনী মজবুত হলে তৃণমূলের টাকায় টান পড়বে। তাই খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে বিএসএফের বিরোধীতা করছেন।

