পুরুলিয়ায় কৃষক সাংগঠনিক শক্তি বাড়াতে উদ্যোগী তৃণমূল

সাথী দাস, পুরুলিয়া, ৬ আগস্ট: কৃষকদের জন্য রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্প করেছে। রয়েছে আরও অনেক সহায়তা প্রকল্প। আর উলটোদিকে বিজেপি সরকার কৃষকদের অধিকার ছিনিয়ে নিচ্ছে। তাই কৃষকদের আরও সংগঠিত হতে হবে। ইতিমধ্যে বাংলার কৃষকরা রাজ্যের প্রকল্পের সুযোগ পেতে শুরু করেছেন। সকলে মিলে সংগঠিত হচ্ছেন। শুক্রবার পুরুলিয়ার হুড়ায় পশ্চিমবঙ্গ কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্ৰেসের জেলা সমাবেশে একথা বলেন সংগঠনের সভাপতি পূর্ণেন্দু বসু।

স্থানীয় কমিউনিটি হলে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মন্ত্রী সন্ধ্যারানী টুডু, সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুশান্ত মাহাতো, জেলা পরিষদের কো মেন্টর জয় ব্যানার্জি ও হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো।

এদিন সভায় পূর্ণেন্দুবাবু বলেন, পুরুলিয়া ও বাঁকুড়ায় নব্বই শতাংশ মানুষ কৃষিজীবী। তাদের সকলেই এই সংগঠনে রয়েছেন। মুখ্যমন্ত্রী কৃষকদের সঙ্গে সবসময় আছেন। সেটা সকলে জানেন। পুরুলিয়ায় কৃষক ঐক্য দেখে খুশি হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *