কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি:
বাংলা নিজের মেয়েকেই চায়। ভোট মুখী পশ্চিমবঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেস এই নতুন স্লোগান চালু হয়েছে কয়েকদিন আগেই। সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়৷ সাংবাদিক সম্মেলন করে এই শ্লোগান এবং রাজ্যের উন্নয়ন এর বিষয়ে জানান তৃণমূল নেতৃত্ব।
সোমবার তৃণমূলের ঘাটাল ব্লক পার্টি অফিসে ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুন মন্ডল সাংবাদিক সম্মেলনে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে নয়নের মণির মত রক্ষা করছেন এবং বিভিন্ন প্রকল্প নিরপেক্ষভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাই
আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় আসবে।
এদিন দাসপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে বিধায়ক মমতা ভূঁইয়া এবং ওই ব্লকের সভাপতি সুকুমার পাত্র বলেন, রাজ্যে মুখ্যমন্ত্রী ৭০ টি প্রকল্প যেমন স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগান নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কর্মীরা প্রতিটি বুথে ঝাঁপিয়ে পড়েছেন বলে জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেন দলের নেতারা। চন্দ্রকোনার রামজীবনপুরে সুজিত পাঁজা, নির্মল চৌধুরীর নেতৃত্বে বাংলা নিজের মেয়েকে চায় কর্মসূচি পালন করে।

