পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: শালবনী- বিষ্ণুপুর দু’নং অঞ্চল, পাথরা-সিজুয়া এলাকায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীকান্ত মাহাত-র সমর্থনে গড়বেতা ২ নম্বর ব্লকের ধরমপুর ও কদমডিহা বুথ এলাকায় এক বর্ণাঢ্য নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেন স্থানীয় দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থী শ্রীকান্ত মাহাত-র জয় নিশ্চিত করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

স্থানীয় নেতৃত্বের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প ও জনমুখী কর্মসূচির ফলেই এলাকায় ব্যাপক সাড়া মিলছে। সেই ধারাবাহিকতায় আগামী নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত করতে এই মিছিল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তারা আশাবাদী।
সব মিলিয়ে ধরমপুর ও কদমডিহা বুথ এলাকায় এই নির্বাচনী মিছিল ঘিরে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয় এবং তা এলাকাবাসীর মধ্যে বিশেষ সাড়া ফেলে।

