সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ এপ্রিল: ভোটের লাইনে ভারতীয়
জনতা পার্টির কর্মী আনন্দ
বর্মণকে পরিকল্পনা করে গুলি করে খুন করেছে তৃণমূল।উত্তর ২৪ পরগনার বনগাঁ
শহরে রোড শো করতে এসে এমনই
চঞ্চল্যকর অভিযোগ তুললেনবিজেপির সর্বভারতীয়
সভাপতি জেপি নাড্ডা। প্রখর রোদ উপেক্ষা করে
মতুয়া সম্প্রদায়ের মানুষকে
সঙ্গে নিয়ে বনগাঁ শহরে রোড শো করলেন বিজেপির
সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

এদিন প্রচুর বিজেপি নেতা,
কর্মী ও সমর্থক এই রোড শোয়ে পা মেলান।বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বনগাঁ বিডিও
অফিসের স্থায়ী হেলিপ্যাডে জেপি নাড্ডার হেলিকপ্টার
অবতরণ করে।সেখান থেকে গাড়িতে করে ত্রিকোণ পার্কের কাছে চাকদারোডের ধারে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত
হন তিনি। সেখান থেকে শুরু হয় রোড শো।গাড়িতে করে এই রোড
শোয়ে উপস্থিত থাকেন জেপি নাড্ডা।চাকদা রোড থেকে শুরু করে স্কুল রোড, কোর্ট রোড,
বাটার মোড়, রাখাল দের সেতু পার করে মতিগঞ্জ চৌমাথায় এসে শেষ হয়
এই রোড শো।সেখান থেকে ফের গাড়িতে করে হেলিপ্যাডে উপস্থিত হনতিনি। সেখান থেকে হেলিকপ্টারে করে পরবর্তী কর্মসূচির
উদ্দেশ্যে রওনা দেন। এদিনের রোড শোয়ে
সর্বভারতীয় সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন
দলের সাংসদ শান্তনু ঠাকুর, বনগাঁ মহকুমার ৪ কেন্দ্রের
দলের চার প্রার্থী সহ সাংগঠনিক জেলার বিভিন্ন
স্তরের নেতারা। রোড শোয়ে মতুয়ারা ঢাক,
ডঙ্কা, কাঁসর নিয়ে হাজির
ছিলেন। তাদের উপস্থিতিতে রোড শো অন্য মাত্রা পায়।

তিনি বলেন, দুর্নীতি আর
তোলাবাজি করে রাজ্য
চালিয়েছেন দিদি। এর প্রতিবাদের বার্তা দেন
জেপি নাড্ডা।তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভোটের লাইনেভারতীয় জনতা পার্টির কর্মী আনন্দ বর্মণকে পরিকল্পনা
করে গুলি করে খুন করেছে
তৃণমূল। খুনের ঘটনা থামা চাপা
দেওয়ার চেষ্টা করছে দিদি। তিনি বলেন, সবচেয়ে বেশি
সন্ত্রাস, মানব পাচার
বাংলাতেই হচ্ছে। দিদি আপনি বাংলার
মেয়েদের কথা কোথায়
ভাবছেন? বাংলায় মহিলারা সুরক্ষিত নন।চালচোর কে? আমি বলছি না, আপনারাই বলছেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিতে ভরা।আমরা আগামী দিনে সোনার বাংলা গড়বই’।বাংলায় আয়ুষ্মান ভারত, কিষাণ নিধির টিকাকরণ
হবে। এর প্রতিবাদ করার বার্তা দিলেন বনগাঁ মহকুমার
বিজেপির কর্মী সমর্থকদের।

