গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৬ জুলাই: নির্বাচনী প্রচার চলার সময় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগ গৌরাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাড়া বাগনান এলাকায়।আহত বিজেপির কর্মীর নাম রামপ্রসাদ বারুই।
জানাগেছে, ওই গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর সংসদে বিজেপির প্রার্থী রমজান আলীর হয়ে নির্বাচনী প্রচার করছিলেন। ওই সময় তৃণমূলের বেশকিছু লোকজন এসে তা তাকে হুমকি দেয় যে এই এলাকায় প্রচার করা চলবে না। তারই প্রতিবাদ করতে গেলে তৃণমূলের কয়েকজন মিলে ওই বিজেপি কর্মীকে লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। এরপর স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা, আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ছুটে যায় আরামবাগ থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যদিও এই মারধরের ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে সবটাই অস্বীকার করেছে।

