পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর: আগামী ২৬ মে থেকে ২৯ মে পশ্চিম মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই কর্মসূচিকে সামনে রেখে সাধারণ সভা অনুষ্ঠিত করলো পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে এই সভা অনুষ্ঠিত হয়।

মেদিনীপুর ও ঘাটাল সংগঠনিক জেলা থেকে উপস্থিত ছিলেন তৃণমূলের অসংখ্য কর্মী সমর্থক। এই অনুষ্ঠানে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কো-অর্ডিনেটর অজিত মাইতি, মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মন্ত্রী শিউলি সাহা, মেদিনীপুর সংগঠনিক জেলার জেলা সভাপতি সুজয় হাজরা, ঘাটাল সংগঠনিক জেলার জেলা সভাপতি আশীষ হুদাইত, প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, প্রদীপ সরকার, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, যুব তৃণমূলের দুই সাংগঠনিক সভাপতি সন্দীপ সিংহ ও সৌরভ চক্রবর্তী, বিধায়ক পরেশ মুর্মু, অরুপ ধাড়া সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব।

