নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, কোচবিহার: ১০০ দিনের কাজের জব কার্ড তৈরি করাকে কেন্দ্র করে উত্তেজনা তুফানগঞ্জ এর অন্দরন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতে।
অভিযোগ আজ তৃণমূল কংগ্রেস পরিচালিত অন্দরন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে নতুন জব কার্ডের জন্য চাপ দেন স্থানীয় তৃণমূল নেতা আনন্দ বর্মন। গ্রাম পঞ্চায়েত প্রধান তা দিতে অস্বীকার করলে উত্তেজনা ছড়ায়। একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পরে দুই গোষ্টি। কিছুক্ষনের মধ্যেই তুফানগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্দরন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান মনীদ্র নাথ বর্মন বলেন, আনন্দ বর্মন কিছু লোকজন নিয়ে ১০০ দিনের কাজের আবেদেন পত্রে আমার সাক্ষর নেবার জন্য আসে। আমি অরাজি হলে ঝামেলা সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেই। যদিও এই বিষয় তিনি কিছু জানেননা বলে জানিয়েছেন এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। তাঁর দাবি আমাদের কোনও গোষ্টি নেই।

ঘটনাকে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতারা। ৩০ নম্বর জেলা পরিষদ মন্ডলের বিজেপির সভাপতি অভিজিৎ পাল এর অভিযোগ ১০০ দিনের কাজের টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠির দ্বন্দের ফলেই এই ঘটনা।

