নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর অভিযোগে বনগাঁয় ৯ জনকে বহিষ্কার করল তৃণমূল

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
২০ ফেব্রুয়ারি: তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বনগাঁর ৯ জন নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হল। লড়াইয়ের ময়দান থেকে সরছে না দুইজন নির্দল প্রার্থী। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার সাংবাদিক সম্মেলন করে পৌর নির্বাচনের যে সমস্ত প্রার্থীরা টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ে নেমেছেন তেমন ৬১ জন প্রার্থীকে দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করেছে আগেই।

এই তালিকায় বনগাঁ পৌর এলাকার ৯ জন নির্দল প্রার্থীর কথাও ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে ১৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী কবিতা বালা বলেন, দল আমাকে প্রার্থী করবে বলেছিল। পরবর্তীতে প্রার্থী করেনি। বাইরের একজন প্রার্থীকে নিয়ে এসে প্রার্থী করা হয়েছে। মানুষের চাহিদা মতন আমি প্রার্থী হয়েছি আমি ভোটের লড়াই লড়বো। জিতে দিদিকে উপহার দেবো বলেই দাবি করেন তিনি।

দল থেকে বহিষ্কার করার পরে বনগাঁ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের নির্দল প্রার্থী সুমিত্রা দত্ত রায় বলেন, যদি আমাকে বহিষ্কার করে থাকে তাহলে আমি খুশি। দল থেকে বহিষ্কার করলেও আমি নির্দল প্রার্থী হয়েই ভোটে লডড়াই করবো। আমি আমার জায়গা থেকে এক চুলও সরব না। দলে কোনদিন আপনাদের ফেরানো হবে না, সে প্রসঙ্গে তিনি বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসতাম, কাছে না যেতে পারলেও তাকে দূর থেকে ভালোবাসবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *