জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ জানুয়ারি: রবিবার নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে মেদিনীপুর শহর ২৪নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হলেও বিকেলে বৃষ্টির কারণে বস্ত্র বিতরণ কর্মসূচি স্থগিত রাখা হয়। ওয়ার্ডের ১০০০টি পরিবারের হাতে নেতাজির জন্মদিন উপলক্ষ্যে শীত বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।

এই কোভিড পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ মেনে আজ সোমবার সেই কর্মসূচি পালন করা হয়েছে। ওয়ার্ডের ২৬৫, ২৬৬, ২৬৭ নং বুথ এলাকার ইন্দিরা পল্লীতে ২০০টি দরিদ্র পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। একই ভাবে প্রতিটি বুথে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নেওয়া হবে বলে ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

