অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২৫ আগস্ট: গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের শাশড়া তিন নম্বর অঞ্চলের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে ২১ দফা দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি নিল তৃণমূল। এদিন তৃণমূলের নেতা কর্মীরা গোটা ৩নং অঞ্চলে বাইক মিছিল করে এসে গ্রাম পঞ্চায়েতে দফতরে ডেপুটেশন জমা দেন। তৃণমূলের এই কর্মসূচিতে দাবি করা হয়-

১. বিরোধী দলনেতাকে বাদ দিয়ে সমস্ত কাজ করা হচ্ছে এবং স্বজন পোষণ করা হচ্ছে। এই অর্থনৈতিক কাজ অবিলম্বে বন্ধ করতে হবে।
২. পিএমএওয়াই উপভোক্তাদের ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রঙ দেখে বাড়ি দেওয়া হচ্ছে কেন?
৩. এনআরজিএস প্রকল্পের বৈষম্য মূলক আচরণ অবিলম্বে বন্ধ করতে হবে।
৪. এনআরজিএস প্রকল্পে বাগান তৈরি না করে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করা হচ্ছে কেন?
৫. সোলার লাইটের কাজে পাহাড় প্রমাণ দুর্নীতি হচ্ছে কেন?

৬. ই- টেন্ডার বাদ দিয়ে ওপেন টেন্ডার করে লক্ষ লক্ষ টাকা কাটমানি খাচ্ছে কেন?
৭. সরকারি টিউবওয়েল বাড়ির ভেতরে তৈরি করা হচ্ছে কেন?
৮. ছাঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রতিটি রাস্তার বেহাল দশা কেন? রাস্তা সংস্কার হচ্ছে না কেন? সহ মোট ২১ দফা দাবিতে সরব হন তৃণমূল নেতা কর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি তথা নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি হেমন্ত ঘোষ প্রমুখ।

