পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: আগামী ৪ঠা ফেব্রুয়ারি কেশপুর ব্লকের আনন্দপুর হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জনসভার সমর্থনে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মহা মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে শুরু হয়ে বটতলা চক, স্কুলবাজার, গোলকুঁয়া চক, পঞ্চুরচক হয়ে পুনরায় বিদ্যাসাগর হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
এই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মাল্য চক্রবর্তী, জেলা সভাপতি সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, মহিলা সভানেত্রী মৌ রায়, কাউন্সিলর লিপি বিশুই, সত্য পড়িয়া, টোটন সাসপিল্লী, সরকারি আইনজীবী সুকুমার পড়িয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে প্রায় হাজার দশেক কর্মী সমর্থক সামিল হয়।

