ত্রিপুরায় দলীয় নেতৃত্ব আক্রান্ত হওয়ার প্রতিবাদে মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ আগস্ট: ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন দিবসে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রের বিরুদ্ধে একটি বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয়। “বিজেপি তুমি ভারত ছাড়ো”- এই শ্লোগান তুলে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় সহ ছাত্র নেতা জয়া দত্ত, সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্যদের উপর বিজেপি দুষ্কৃতিদের অতর্কিত হামলার প্রতিবাদে আজ দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত গান্ধীমূর্তির পাদদেশের সামনে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের ডাকে কোভিড বিধি মেনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তৃণমূল শহর সভাপতি বিশ্বনাথ পান্ডবের নেতৃত্বে শহরের ২৫টি ওয়ার্ডের সভাপতি, প্রাক্তন কাউন্সিলার শহর নেতৃত্ব, শাখা সংগঠনের নেতৃত্ব, শহরের জেলা নেতৃত্ব অবস্থাননবিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্ৰহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *