ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেসের পিকনিক উত্তর দিনাজপুরের করণদিঘিতে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩ মার্ভ: বাংলার মেয়েকেই চাই এই কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও বুথের কর্মী সমর্থকদের নিয়ে পিকনিকের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলার করনদিঘী বিধানসভার তৃণমূল নেতৃত্ব।

করনদিঘী ব্লকের ২৪৩ নম্বর যুজারপুর বুথে এই পিকনিকের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল। এই পিকনিকে সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মীদের পেটপুরে খাওয়ানোর পাশাপাশি তাদের হাতে দলের ক্যালেন্ডার তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচারও করেন তৃণমূল নেতৃত্ব।

ভোটের আগে এলাকার সাধারন মানুষের সাথে নিবিড় জনসংযোগ বাড়াতে এবং নির্বাচনী প্রচারের লক্ষ্যে এই পিকনিক করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অনুষ্ঠানের উদ্বোধন করে জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল বলেন, দলের নির্দেশে করনদিঘী বিধানসভার আলতাপুর গ্রামপঞ্চায়েতের যুজারপুর বুথে বাংলার মেয়ে চাই এই কর্মসূচিকে উদ্দেশ্য করে স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে একটি পিকনিক করা হল। কন্যাশ্রী থেকে রূপশ্রী, পথশ্রী, পাড়ায় পাড়ায় সমাধান, দুয়ারে সরকার থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর কার্ড রাজ্য সরকারের এই জনমুখী প্রকল্পের কথাগুলো মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি জনমুখী প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেসের ক্যালেন্ডার বিতরণ করা হল। ভোটের আগে করনদিঘী বিধানসভা এলাকায় ৪০ টি মৌজায় এই কর্মসূচি পালিত হবে জানালেন তৃনমূল নেতা গৌতম পাল। তৃণমূল কংগ্রেসের এই বাংলার মেয়েকে চাই নিয়ে এই পিকনিক কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *