মালদা জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনছে তৃণমূল কংগ্রেস

আমাদের ভারত, ১৭ জুন: মালদা জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। সম্ভবত আজই তারা অনাস্থা প্রস্তাব জমা দেবে জেলা প্রশাসনের কাছে। এই নিয়ে শুরু হয়েছে তরজা।

বিধানসভা ভোটের আগে সভাধিপতি সহ ১৪জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। যার ফলে বিজেপির আসন দাঁড়ায় ছয় থেকে বেড়ে হয় ২০। ফলে বিজেপি বার বার দাবি করে মালদা জেলা পরিষদ তারা দখল করতে চলছে। ভোটর পর ৮ জন বিজেপি সদস্য তৃণমূলে যোগ দয়, ফলে তৃণমূলের আসন বেড়ে হয় ২৪টি। এরপর বিজেপি থেকে আরও দুইজন তৃণমূলে যোগ দিলেমোট তৃণমূলের মোট সদস্য এখন ২৬জন। স্বাভাবিক ভাবেই বর্তমান সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডলের কোনও মেজরিটি না থাকায় এদিন অনাস্থা পেশ করছে তৃণমূল।

যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, সভাধিপতি সহ যারা যারা তৃণমূলের সাথে বেইমানি করে বিজেপিতে গিয়েছিল তাদের সরানো হবে আইনিভাবে জেলা পরিষদ দখল করা হবে। সিংহভাগ সদস্য আমাদের কাছে রয়েছে।

পাল্টা বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন তৃণমূলকে আমরা প্রমাণ করে দেব সিংহভাগ সদস্য আমাদের সাথে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *