সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ফেক পোস্ট, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ মে:
সোশ্যাল মিডিয়ায় ফেক পোস্ট করে হিংসা ছড়ানো হচ্ছে এমন অভিযোগে সরব হয়ে সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ রায়গঞ্জ টাউন তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ। শুক্রবার কর্ণজোড়ায় সাইবার ক্রাইম থানায় লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বেশ কিছু আপত্তিকর পোস্টের ছবিও তুলে দেওয়া হয়েছে তদন্তকারীদের হাতে।

টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিরুদ্ধ সাহার অভিযোগ, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে হিংসা ছড়ানো হচ্ছে। ফেক পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বিজেপির আইটি সেলের পক্ষ থেকে রাজ্যজুড়ে এই কাজ করা হচ্ছে। এই কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কাজ করার বদলে হিংসা, উস্কানিমূলক পোস্ট যারা ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *