পার্থ খাঁড়া, ঝাড়গ্রাম, ৩ ডিসেম্বর: ক্ষুদিরাম বসুর ১৩৪তম জন্মজয়ন্তী পালিত হলো ঝাড়গ্রাম শহরে। শনিবার সকালে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকার জেলখানা মোড়ে ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে জন্মজয়ন্তী উদযাপন করা হয়।
১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কাউন্সিলর অজিত মাহাতো এবং প্রাক্তন কাউন্সিলর ঘনশ্যাম সিংহ। এছাড়াও মাল্যদান করেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নব গোয়ালা এবং ছ’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব সিট। উপস্থিত সকলেও একে একে মাল্যদান করেন ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে। অজিত মাহাতো বলেন, “১০ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ভারত মাতার বীর সন্তান ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী পালন করা হলো।”


