স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ ফেব্রুয়ারি: আসন্ন পুরনির্বাচনকে সামনে রেখে শনিবার নদিয়ার জেলাসদর কৃষ্ণনগরে ,”চায়ে পে চর্চায়” অংশ নিলেন বিজেপি সহ সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার জন্য দলীয় কর্মীরা ভয় পেয়েছে তাইজন্য, এখনও অনেকে নিষ্ক্রীয় রয়েছে বলে স্বীকার করে নেন দিলীপ ঘোষ। তবে দলে এখনো বহু কর্মী রয়েছেন তাদের উপরে এখনো চমকানো ধমকানো চলছে বলে অভিযোগ করেন দিলীপবাবু।
তিনি সাফ জানান, তৃণমূল কংগ্রেস পরাজিত হলেই সন্ত্রাস বন্ধ হবে। এরাজ্যে গুন্ডা, পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারবে না। এই ঐতিহাসিক শহরের উন্নয়নের জন্য তিনি বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান কৃষ্ণনগরের নাগরিকদের কাছে।

