মনোনয়নপত্র জমা দিলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ অক্টোবর: দলের বিভিন্ন স্তরের নেতৃত্বকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিলেন নদিয়ার শান্তিপুর বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। এদিন রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। উপস্থিত ছিলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ ও নদিয়া জেলার প্রথম সারির নেতারা।

উপ নির্বাচন প্রসঙ্গে তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষ বলেন, ইতিমধ্যেই মোদী ম্যাজিক শেষ হয়ে গেছে। এখন শুধু গোটা রাজ্যজুড়ে মমতা ব্যানার্জির উন্নয়ন চলছে। আমরা তিনটি বিধানসভার উপনির্বাচনে ইতিমধ্যেই জয়লাভ করেছি। বাকি চারটি বিধানসভা উপ নির্বাচনে জয়লাভ করবো। এখন শুধু বিজেপির চলে যাওয়ার পালা। অন্যদিকে মনোনয়নপত্র জমা দিয়ে শান্তিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী বলেন, সকলকে সঙ্গে নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিচ্ছি এটা খুব ভালো লাগছে। আগামী দিনে শান্তিপুরের স্বাস্থ্য ব্যবস্থা সহ সাধারণ মানুষের জন্য সামগ্রিক উন্নয়ন যাতে করা যায় সেটাই হবে আমার প্রথম কাজ। আরও বলেন, যেহেতু আমি শান্তিপুরের ভূমিপুত্র সেই কারণে শান্তিপুরের অভাব অভিযোগ সম্পর্কে আমার স্পষ্ট ধারণা রয়েছে।

এদিন শান্তিপুর বিধানসভা উপ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *