স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১১ জুলাই: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ মানুষের স্বার্থে সারা রাজ্য জুড়ে ১০ ও ১১ ই জুলাই পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হচ্ছে। সেই নির্দেশ অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর ও ব্লক তৃণমূল কংগ্রেস রবিবার প্রতিবাদ সভার আয়োজন করে। পেট্রোলের দাম লিটার প্রতি সেঞ্চুরি পার হয়ে যাওয়া এবং ডিজেলের দাম সেঞ্চুরির পথে তার প্রতিবাদ জানিয়ে প্রথমে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে। এরপর কালিয়াগঞ্জ শহরের বিবেকান্দ মোড়ে শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির কারনে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভা বিকাল ৪ টা পর্যন্ত চলবে।
এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কমল ঘোষ, কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপণ দেবসিংহ, পুর প্রশাসক শচীন সিংহ রায় সহ তৃণমূলেরশীর্ষ নেতৃত্ব। অসীম ঘোষ বলেন, সাধারন মানুষকে সাথে নিয়েই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বিরুদ্ধে এই আন্দোলন লাগাতার চলবে।

