রায়গঞ্জে বিজেপির ফ্ল্যাগ ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১২ এপ্রিল: ফের বিজেপির ফ্ল্যাগ ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার উদয়পুর এলাকার ১৮৪ নম্বর এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার উদয়পুরের ১৮৪ নম্বর বুথ এলাকায় একটি মাঠে রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর একটি নির্বাচনী কার্যালয় করা হয়েছে। সোমবার সকালে বিজেপি কর্মী সমর্থকরা এসে দেখেন তাদের নির্বাচনী কার্যালয়ের ফ্ল্যাগ ও ব্যানার ছিঁড়ে ফেলেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় বিজেপি নেতা বাবাই নন্দীর অভিযোগ, গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা ওই নির্বাচনী কার্যালয়ের ফ্ল্যাগ ও ব্যানার ছিঁড়ে দেয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা প্রশান্ত দাস জানিয়েছেন, এটি একটি সাজানো ঘটনা। বিজেপির পায়ের তলায় মাটি নেই বলে তারা আমাদের দলের বিরুদ্ধে অপপ্রচার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *