শুভেন্দুর কনভয় লক্ষ্য করে তৃণমূল ছাত্র পরিষদের স্লোগান খড়গপুরে

পার্থ খাঁড়া, খড়গপুর, ১৭ নভেম্বর: খড়গপুরের খেমাশুলি যাওয়ার পথে চোর চোর চোর শ্লোগানের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থালা বাজিয়ে গেট ওয়েল সুন পোস্টার দেখিয়ে জাতীয় সড়কে অভিনব বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের।

রাস্তার পাশে প্লাকার্ড হাতে থালা বাজিয়ে শুভেন্দু অধিকারীর বিরোধিতায় সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগান দেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। উল্লেখ্য, আজ জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা। খড়গপুরের চৌরঙ্গীর কাছে গেট ওয়েল সুন লেখা পোস্টার হাতে থালা বাজিয়ে অভিনব বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *