পুরুলিয়ার নিস্তারিণী কলেজে টিউশন ফি কমানোর দাবিতে সোচ্চার তৃণমূল ছাত্র পরিষদ

সাথী দাস, পুরুলিয়া, ২ জুলাই: কলেজে টিউশন ফি অর্ধেক করার দাবিতে সোচ্চার হল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। সংগঠনের জেলা সভাপতির নেতৃত্বে ওই কর্মসূচিতে পুরুলিয়ার নিস্তারিণী কলেজে জমায়েত হন সদস্যরা। সেখানে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিমারি করোনা কালেও নির্দয় হওয়ার অভিযোগ করেন।

তাদের অভিযোগ, তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির পুরো টাকা নিয়েছে এই কলেজ কর্তৃপক্ষ। এতে সমস্যার মধ্যে এই টাকা জোগাড় করেছে দুঃস্থ শিক্ষার্থীরা। যেখানে অন্য কলেজ কম টাকা নিয়েছে। কোনও ছাড় না দিয়েই আবার আজ থেকে তৃতীয় বর্ষের ছাত্রীদের টিউশন ফি ও ফর্ম পূরণ করার জন্য বলা হয়েছে। এর প্রতিবাদ করে কলেজের অধ্যক্ষাকে একটি স্মারকলিপি দেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরিটি আচার্য। সংগঠনের হয়ে ওই স্মারকলিপিতে তিনি ছাত্রীদের টিউশন ফি অর্ধেক করার জন্য আবেদন করেন। কলেজের অধ্যক্ষা ইন্দ্রাণী দেব বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *