মেদিনীপুরে তৃণমূলের বিশ্ব আদিবাসী দিবস উদযাপন 

জে মাহাতো, মেদিনীপুর, ৯ আগস্ট:
ভারত ছাড়ো আন্দোলন ও বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তেও অনুষ্ঠিত হয়েছে নানা সামাজিক অনুষ্ঠান।

সকালে জেলার চন্দ্রকোনা রোড বাজারে শালবনীর বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল হয় এবং বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়।

মেদিনীপুর শহরের ১৬ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান কর্মসূচি ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিদের সম্বর্ধনা দেওয়া হয়। রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়, রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, জেলা যুব সহ সভাপতি নির্মাল্য চক্রবর্তী, ওয়ার্ড সভাপতি সুসময় মুখার্জি। শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *