ট্রেন পথে প্রচার শুরু ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থীর

আমাদের ভারত, ক্যানিং, ১২ মার্চ: শুক্রবার সকালে ট্রেনে প্রচার শুরু করলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস। ট্রেনে জনসংযোগ বৃদ্ধির মধ্যে দিয়েই ভোটের প্রচার করেন তিনি।

আজ সকালে ক্যানিং স্টেশন থেকে সকাল ছয়টায় আপ ক্যানিং–শিয়ালদহ লোকাল ধরে তালদি স্টেশন পর্যন্ত যান তিনি। ট্রেনের পাশাপাশি প্ল্যাটফর্মেও প্রচার করেন পরেশ। এই কেন্দ্রে এখনো কোনও বিরোধী দল প্রার্থী ঘোষণা করেনি। ফলে তাদের থেকে প্রচারে অনেকটাই এগিয়ে পরেশ। পরেশের দাবি, ক্যানিং পশ্চিম কেন্দ্রের বহু মানুষ প্রতিদিন সকালে কলকাতায় কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। বাড়িতে বা এলাকায় গিয়ে তাদের দেখা মেলে না। তাই সেই সমস্ত মানুষের সাথে যোগাযোগ করার জন্য এই ট্রেন পথকে প্রচারের জন্য বেছে নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *