মনোনয়ন পত্র জমা দিলেন রায়গঞ্জের ৫ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ এপ্রিল: আজ বেলা ১২টা বাজতেই রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের দপ্তরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার ৫টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিলেন। রাজ্যের শ্রম দপ্তরের বিদায়ী রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানির নেতৃত্বে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, করণদিঘি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল, কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক তপন দেব সিংহ, ইটাহার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুশাররফ হোসেন এবং হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখেই মানুষ তাদের ভোট দিয়ে জয়ী করবেন বলে জানালেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। তিনি এও বলেন, রায়গঞ্জে একটি মহিলা কলেজ এবং একটি ল’ কলেজ স্থাপনের উদ্যোগ নেবেন তিনি। রায়গঞ্জ মহকুমার ৫টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *