কান্দি বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচার শুরু তৃণমূল প্রার্থীর

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৭ মার্চ: বুধবার সকালে কান্দি বিধানসভার তৃণমূল প্রার্থী অপুর্ব সরকার তাঁর ভোটের প্রচার শুরু করলেন যশোহরি আনুখা–১ গ্রাম পঞ্চায়েত থেকে। আনুখা কালী মন্দিরে পুজো দিয়ে গ্রামের সাধারণ মানুষের বাড়িতে গিয়ে ভোটের প্রচার করলেন অপুর্ব সরকার।

২০০৬ থেকে তিনবার বিধায়ক অপুর্ব সরকার। ২০১৮ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করেছিলেন। ২০১৯ লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ২০১৯ পরাজিত হন অধীর চৌধুরী কাছে। এবছর বিধানসভা নির্বাচনে পুনরায় কান্দি বিধানসভা কেন্দ্রে লড়াই করছেন অপুর্ব সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *