পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: খড়্গপুর মহকুমা শাসকের কার্যালয়ে আজ মনোনয়ন জমা দিলেন ডেবরা বিধানসভার তৃণমূল প্রার্থী রাজীব ব্যানার্জি। ডেবরা ব্লকের নেতৃত্বদের সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা দিতে যাব প্রার্থী রাজীব ব্যানার্জি। তিনি যেখানেই জনপ্রতিনিধি ছিলেন সেখানেই নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, এখানেও আগামী ৫ বছর নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলেও তিনি দাবি করেন।

তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে আজও ব্লকে ব্লক কমিটি গঠন হয়নি, কোর কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে দল। ডেবরা ব্লকে দল কতটা সংগঠিত, তা তুলে ধরতেই দলের সমস্ত নেতৃত্বকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা দেন তিনি। যদিও কোর কমিটির অন্যতম আরো এক নেতৃত্ব তথা প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতি এদিন ছিলেন না। যদিও কোন্দল তত্ত্ব উড়িয়ে সংবাদ মাধ্যমের ঘাড়েই বন্দুক রাখেন রাজীব ব্যানার্জি।


