TMC, Khargapur, খড়্গপুরে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: আজ সকালে খড়্গপুর শহরের ২৩ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন ২২৪ নম্বর খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার। দলীয় কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে ইন্দা পেট্রোল পাম্প এলাকা থেকে এই প্রচার কর্মসূচির সূচনা হয়।

শোভাযাত্রায় ছিল উৎসবমুখর পরিবেশ। দলীয় পতাকা, স্লোগান এবং স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। প্রচারের সময় প্রার্থী নিজে এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।

এছাড়াও পথচলতি মানুষের সঙ্গেও জনসংযোগ গড়ে তোলেন প্রদীপ সরকার। তিনি সকলের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান এবং রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখতে দলের পাশে থাকার আহ্বান জানান।

স্থানীয় মানুষের মধ্যেও এই প্রচারকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই প্রার্থীর সঙ্গে কথা বলে তাঁদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রচার কর্মসূচি যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলিতে আরও জোরদারভাবে প্রচার চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *