TMC, Khargapur, খড়্গপুরে প্রচারে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে খড়্গপুর শহরে। তারই প্রেক্ষিতে আজ খড়্গপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য প্রচার যাত্রার আয়োজন করলেন ২২৪নং খড়্গপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী প্রদীপ সরকার।

এদিনের এই প্রচার কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। শঙ্খধ্বনি, ঢাকের আওয়াজ এবং দলীয় পতাকায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থী প্রদীপ সরকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং তাঁদের কাছে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বার্তা তুলে ধরেন।

প্রচার যাত্রা চলাকালীন তিনি বলেন, “খড়্গপুরের সার্বিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। আগামী দিনে আরও উন্নত পরিষেবা এবং পরিকাঠামো গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এদিনের প্রচার কর্মসূচি ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং নিজেদের সমস্যা ও দাবি তুলে ধরেন।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। আজকের এই কর্মসূচি খড়্গপুরে তৃণমূল কংগ্রেসের প্রচারে নতুন গতি আনবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *