পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এলাকায় প্রচারে জোর দিল তৃণমূল। আজ তৃণমূল প্রার্থী প্রতিভা মাইতি-র সমর্থনে এক বিশাল মিছিল ও সভার আয়োজন করা হয়।

এই মিছিলটি বেলদা শহর পরিক্রমা করে, যেখানে দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। মিছিল থেকে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রতিভা মাইতির সমর্থনে জোরালো প্রচার চালানো হয় এবং সাধারণ মানুষের কাছে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়।

উল্লেখ্য, প্রতিভা মাইতি বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন। নির্বাচনের আগে এই ধরনের প্রচার কর্মসূচি এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে।

