বিজেপি কর্মী হত্যার ঘটনায় ইলামবাজারে তৃণমূল সভাপতি পর বুথ সভাপতির আত্মসর্মপন আদালতে

আমাদের ভারত, বোলপুর, ১৩ ডিসেম্বর: অনুব্রত মন্ডলের গড়ে বিজেপি কর্মী হত্যার ঘটনাতে ইলামবাজার তৃণমূল কার্যকারী সভাপতি পর এবার তৃণমূল বুথ সভাপতি পুলক মন্ডলের আত্মসমর্পন বোলপুর আদালতে। বুথ সভাপতির বিরুদ্ধে খুনের মামলা রুজু রয়েছে।

ঘটনার সূত্রপাত ২ রা মে বিধানসভা নির্বাচনী হিংসা। ইলামবাজার থানার অন্তগর্ত গোপালনগরের বিজেপি কর্মী গৌরব সরকার কে হত্যা করা হয়। হত্যার ঘটনায় মোট ২৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয় পরিবার তরফে।
সিবিআইয়ের হাতে তদন্ত ভার যাওয়ার পর, ১৬ অভিযুক্তকে তল্লাশী চালিয়ে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

বাকি ৮ অভিযুক্তের বাড়ি বাড়ি গিয়ে আদালতের নোটিশ লাগিয়ে আসে– ২৮ নভেম্বর হুলিয়া ও ঢোল বাজিয়ে।
এরপর ৬ ডিসেম্বর তৃণমূল কার্যকারী সভাপতি আত্মসমর্পন পর এবার তৃণমূল বুথ সভাপতি পুলক মণ্ডল এবং কৃপাল ঘোষ বোলপুর আদালতে আত্মসমর্পন করল। এই নিয়ে
গৌরব সরকার খুনের ঘটনায় ৮ অভিযুক্ত আদালতে আত্মসমর্পন করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *