পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১৬ এপ্রিল: গ্ৰীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে আজ খড়্গপুর পৌরসভার ২নং ওয়ার্ড তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। শহরের একটি বেসরকারি অতিথি নিবাসে এই রক্তদান শিবির হয়।
এই কর্মসূচিতে প্রায় ৫০জন কর্মী সমর্থক রক্তদান করেন। উপস্থিত ছিলেন খড়্গপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা কাউন্সিলর প্রদীপ সরকার, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, খড়্গপুর শহরের শ্রমিক সংগঠনের সভাপতি বিবেকানন্দ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। রক্তদান শিবিরের তত্ত্বাবধান করেন ওয়ার্ড এর যুব সভাপতি শংকর প্রসাদ মিশ্র।

