গোপালনগরের পর এবার দেগঙ্গা, চটুল নাচের আসর বসানোর অভিযোগে নাম জড়ালো তৃণমূল ব্লক ও অঞ্চল সভাপতির, আটক ১

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ নভেম্বর:
গোপালনগরের পর এবার দেগঙ্গা। দুদিন কাটতে না কাটতে আবারও চটুল নাচের আসর বসানোর অভিযোগ। তাও একেবারে খোলা মঞ্চে। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের ব্লক এবং অঞ্চল সভাপতির।অভিযোগ, তাদের মদতেই এই অশ্লীল নাচের আসর বসেছিল দেগঙ্গার গ্রামীণ মেলায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চটুল নাচের আসর বন্ধ করে দেয়। আটক করা হয়েছে একজনকে।যদিও, বাকিরা পুলিশ আসার আগেই পালিয়ে যায় ঘটনাস্থল ছেড়ে।ঘটনাকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে গোপালনগর থানার বৈরামপুরে খোলা মঞ্চে রাস্তা আটকে অশ্লীন নাচের আসর বসানোর অভিযোগে গ্রেফতার করা হয় ২৫ জনকে। তাদের দক্ষিণ মানিক কোল ও দিঘারি পঞ্চায়েতের কাঠাল তলা এলাকা থেকে অশ্লীল অবস্থায় পুলিশ গ্রেফতার করে। গত সোমবার এই ঘটনা ঘটার পর দুদিন কাটতে না কাটতেই আবার এই ঘটনা। তবে পুলিশের ভূমিকা নিয়ে খুশি স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *