হুল দিবস পালনে পুরুলিয়ায় এক সুর তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও বামেদের

সাথী দাস, পুরুলিয়া, ৩০ জুন: হুল দিবসে পুরুলিয়ায় রাজনৈতিক দলগুলোর আদিবাসীদের সঙ্গে থাকার যেন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। করোনা আবহে কোভিড বিধির মধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট, এসইউসিআই পৃথক ভাবে দিনটি পালন করল। কোথাও আদিবাসী সংস্কৃতি উপস্থাপন, কোথাও সিধো কানহুর মূর্তি স্থাপন করে আদিবাসীদের জন্য দরদি হয়ে উঠল রাজনৈতিক দলগুলোর। রাজনৈতিক স্বার্থে গা ভাসালেন নেতারা।

আদিবাসীদের জল জঙ্গল রক্ষার দাবিতে পুরুলিয়া শহরে জেলা বামফ্রন্টের উদ্যোগে হুল দিবস পালন হয়। পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে ডঃ বি আর আম্বেদকরের মূর্তির নীচে কোভিড বিধি মেনে একটি ছোট অনুষ্ঠান হয়। সেখানে এদিন জেলা বামফ্রন্ট আহ্বায়ক ও সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ রায়, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মিহির মাঝি সহ অন্যান্য বাম শরিক দলের নেতা কর্মীরা সিধো কানহোর ছবিতে মাল্যদান করেন।

অন্যদিকে, অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি এবং ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে পুরুলিয়া শহরে পালিত হল ১৬৭তম হুল দিবস। ১৮৫৫ সালের ৩০জুন সিধো-কানহোর নেতৃত্বে সংগঠিত হয় ঐতিহাসিক হুল বিদ্রোহ। সেই দিন থেকেই আদিবাসী সহ শোষিত, নীপিড়ীত মানুষ জল জঙ্গল-্ জমির অধিকার রক্ষার্থে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। বুধবার পুরুলিয়া শহরের কোর্ট মোড়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় হয় হুলবদিবস। আজকের এই কর্মসূচিতে সিধো কানহোর প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল‍্যদান করা হয়। শ্রদ্ধার্ঘ‍্য পাঠ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কমিটির আহ্বায়ক কালিপদ মুর্মু।

এদিন অযোধ্যা পাহাড়ের জিলিংসেরেং গ্রামে সিধো কানহুর মূর্তির উন্মোচন করলেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতো। এদিন নেপাল বাবু বলেন, “বিধায়ক থাকাকালীন এই গ্রামের গ্রামবাসীরা আমাকে বলেছিলেন এই বীর শহিদদের মূর্তি স্থাপনের জন্য। তাই, গ্রামবাসীদের কথা মাথায় রেখে এই মূর্তি অযোধ্যা পাহাড়ের জিলিংসেরেং গ্রামে স্থাপন করা হল।”

অপর দিকে মর্যাদার সঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপি তাদের দলীয় কার্যালয়ে দিনটি পালন করে। সিধু কানুর আদর্শ সমাজকে উন্নত করার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়ে লড়াই করেছিল। এই কথাটা যেন আগামী প্রজন্ম জানতে পারে তাই এই উদ্যোগ বলে তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজ্যের আদিবাসী উন্নয়ন বিভাগ বলরামপুর কলেজ ময়দান ও মানবাজার ২ ব্লকের বুরুডি মোড়ে ঘটা করে দিনটি পালন করে। শহিদ বেদিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী আয়োজিত হয়। এছাড়াও জেলার এলাকায় এই দিনটি পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *