রামনবমীর পোস্টার লাগানোর সময় রানাঘাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

ছবি: সিসিটিভি থেকে।

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২১ এপ্রিল:
রামনবমী উপলক্ষে পোস্টার ব্যানার লাগানোর সময় আক্রান্ত বিজেপি কর্মীরা। নদিয়ার রানাঘাটে দুষ্কৃতীদের হামলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানাগেছে, রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি প্রার্থী পার্থ সারথী চ্যাটার্জির বাড়ির সামনে গতকাল রাতে রামনবমী উপলক্ষ্যে চিলড্রেন্স পার্ক এলাকায় পোস্টার ব্যানার লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় তৃণমূলের বেশকিছু নেতা কর্মী তাঁদের ওপর চড়াও হয়। বিজেপি কর্মীরাও পালটা প্রতিরোধ করে বলে জানাগেছে। পার্থবাবুর অভিযোগ, আজ রামনবমীতে পুজোর জন্য গতকাল রাতে আমাদের কর্মীরা এলাকা সাজাচ্ছিল। সেই সময় তৃণমূল নেতা আনন্দ তার বাহিনী নিয়ে এসে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়, তাদের গালিগালাজ এবং মারধর করে। যদিও তৃণমূল নেতৃত্ব এই ঘটনা অস্বীকার করে।

এবিষয়ে পার্থ সারথী চ্যাটার্জি রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে এলেও কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশের সামনেই তারা বিজেপি কর্মীদের হুমকি দেয়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে তা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন পার্থবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *