পশ্চিম মেদিনীপুর জেলার সিপিএমের একমাত্র পঞ্চায়েতটিরও দখল নিল তৃণমূল

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ আগস্ট: সিপিএমের দখলে থাকা পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র গ্রাম পঞ্চায়েতটিরও দখল নিল তৃণমূল। ডেবরা পঞ্চায়েত সমিতির অন্তর্গত সিপিএম পরিচালিত ডেবরা গ্রাম পঞ্চায়েতে গত ১৩ জুলাই তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যাওয়ায় ক্ষমতা হারায় সিপিএম। পদত্যাগ করতে হয় প্রধান মলি চন্দ, উপপ্রধান অশোক পাত্রকে। মঙ্গলবার থেকে প্রধান উপপ্রধান পদে বসেন সোমা তেলি দোলাই ও পুতুলরানি সিং।

উপপ্রধান পুতুল রানি সিং গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়ী প্রার্থী ছিলেন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ১৫ জন সদস্য বিশিষ্ট এই  গ্রাম পঞ্চায়েতটিতে ৬ জন সিপিএম, ৬ জন তৃণমূল এবং ৩ জন বিজেপি প্রার্থী নির্বাচিত হন। বোর্ড গঠনের সময় প্রধান ও উপপ্রধান পদে সিপিএম ও তৃণমূল সদস্যরা পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করলে বিজেপির তিন সদস্য সিপিএম প্রার্থীদের সমর্থন জানিয়ে বোর্ড গঠনে সহযোগিতা করে। সম্প্রতি বিধানসভা নির্বাচনের পর বিজেপির তিন সদস্য সিপিএম পরিচালিত বোর্ড থেকে সমর্থন প্রত্যাহার করে এবং তৃণমূলে যোগ দেন। পরে তৃণমূলে যোগ দিয়ে সাবেক বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনেন। অনাস্থায় পরাজিত হয় সিপিএম। নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানদের নিয়ে ডেবরা বাজার এলাকায় একটি মিছিল করে তৃণমূল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *