মেদিনীপুরের কোতোয়ালী থানায় রাহুল সিনহার বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ জুলাই: মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিজেপি নেতা রাহুল সিনহার মন্তব্যকে অশালীন উল্লেখ করে শুক্রবার মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন বিকেলে শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়, কল্পনা মুখার্জি,  সঙ্গীতা ভট্টাচার্য, আরতী জানা, শিবানী দত্তর নেতৃত্বে এই অভিযোগ দায়ের করা হয়েছে। মহিলা  তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রথমে কোতোয়ালি থানার সামনে রাহুল সিনহার ছবি জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

উল্লেখ্য, ২১ জুলাই দুপুর দুটো নাগাদ রাজ্যের বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। তার কিছুক্ষণ পর বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতা রাহুল সিনহা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তাকে গ্রেফতারের দাবিতে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন তৃণমূলের মহিলা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *