আমাদের ভারত, মালদা, ১৪ সেপ্টেম্বর: দলীয় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পুরাতন মালদার মহিষ বাথানী গ্রাম পঞ্চায়েতে তালা মেরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। কয়েকশো তৃণমূল কর্মী ঘেরাও করেছে গ্রাম পঞ্চায়েত। পুলিশের সাথে ধাক্কাধাক্কি। এলাকায় ব্যাপক উত্তেজনা।
তৃণমূলেরই এক গোষ্ঠীর অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান রোজিনা বিবি ব্যাপক দুর্নীতি করেছে। আর সেই কারণে মানুষ তার কাছে জবাব চাইছে এই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রধান রোজিনা বিবি বলেন, দলের একাংশ বিরোধীদের সাথে হাত মিলিয়ে চক্রান্ত করছে। দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে তদন্ত হোক।
কাটমানির ভাগ নিয়ে এই গোলমাল বলে দাবি করেছে বিজেপির জেলার সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কালী সাধন রায়।

