কৃষি আইন প্রত্যাহারে হাসনাবাদে কৃষকদের সঙ্গে আবির নিয়ে হোলি খেলায় মাতলেন তৃণমূল কর্মীরা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২০ নভেম্বর:
কৃষক ও বিজেপি বিরোধী রাজনৈতিক দলের আন্দোলনের জেরে কেন্দ্রীয় সরকারের জারি করা তিনটি কৃষি আইন কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করে নিয়েছে। গত বৃহস্পতিবার সকালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জারি করা তিনটি কৃষক আইন প্রত্যাহারের ঘোষণার পর আজ শনিবার হাসনাবাদের আমলানি পঞ্চায়েতের উত্তর হরিপুরের বিভিন্ন এলাকায় ধান খেতের ভেতরে ঢুকে কৃষকদের সবুজ আবির মাখিয়ে অকাল হোলি খেলায় মাতলেন তৃণমূলের কর্মীরা।

এদিন হাসনাবাদ ব্লকের আত্মা কমিটির চেয়ারম্যান তথা হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মোসারেস হোসেন সরদার সহ বেশকিছু তৃণমূলের কর্মীরা উত্তর হরিপুরের বিভিন্ন এলাকায় ধান ক্ষেতের মধ্যে ঢুকে কৃষকদের সবুজ আবির মাখিয়ে কৃষক আইন প্রত্যাহারের আনন্দ উপভোগ করেন। পাশাপাশি কৃষকদের মিষ্টি খাইয়ে ও ফুল দিয়ে বিশেষ সংবর্ধনা জানায় তৃণমূল নেতারা। তৃণমূল নেতাদের কাছ থেকে এই সম্বর্ধনা পেয়ে খুশি এলাকার চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *